২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশু চুরি করে’ গ্রেপ্তার

গাজীপুরে ১০ দিন বয়সী শিশু চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 09:36 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

বুধবার দুপুরে গাজীপুর নগরের বাসন থানার চান্দপাড়া এলাকা থেকে শিশুটি চুরি হয়েছিল। এর ঘণ্টাখানেক পর শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

গ্রেপ্তার বিথি আক্তার (২৫) বাসন থানার চান্দপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, দুপুরে চান্দপাড়া এলাকায় ফারজানা চৌধুরী তার ঘরে ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার শিশুকে চুরি করে পালিয়ে যায়।

সে ওই বাড়ির পাশের বাচ্চারা খেলছিল। কিছুক্ষণ পর ফারজানা জেড়ে শিশুটির  খোঁজা শুরু করলের খেলারত শিশুরা জানায় বিথির বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা।

তারা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ গাজীপুর নগরীর চান্দপাড়া ও ভোগড়াসহ আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে।

ভোগড়ার নাভানা মোড় এলাকা দিয়ে রিকশায় যাওয়ার পথে বিথি পুলিশ দেখে সন্দেহজনক আচরণ করে। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ তার কোলে থাকা শিশুকে উদ্ধার করে স্বজনদের খবর দেয়। ফারজানা শনাক্ত করার পর পুলিশ সোহানকে তার মায়ের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় শিশুর বাবা মেহেদী হাসান বাদী হয়ে জিএমপি বাসন থানায় একটি মামলা করেন।