২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ-আরএফএল এর বিক্রয় প্রতিনিধি নিহত

গাজীপুর নগরে ট্রাক চাপায় প্রাণ-আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 09:44 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম শাকুরুল ইসলাম ওরফে সায়েম (২৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মত নগরের এবিএম রফিকুল ইসলামের ছেলে। প্রাণ-আরএফএল কোম্পানির গাজীপুরের বোর্ডবাজার এলাকার বিক্রয় প্রতিনিধি কোনাবাড়ি এলাকায় বসবাস করতেন।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েম তার বাইসাইকেল নিয়ে বোর্ডবাজার এলাকা থেকে কোনাবাড়ি যাচ্ছিলেন।

পথে নাওজোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।