২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় এক দিনে করোনাভাইরাসে ৯ মৃত্যু

কুষ্টিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে; বেড়েছে শনাক্তের হারও।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 12:38 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।

তিনি বলেন, একই সময় জেলায় ৪৫৫ জনের পরীক্ষায় ১৯৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, যা ৪২ দশমিক ৮৬ শতাংশ। তার আগের দিন শনিবার এই হার ছিল ৩৯ শতাংশ।

জেলায় মোট আক্রান্ত সাত হাজার ৩৫৭ জনের মধ্যে ১৮৯ জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২০ জুন মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। নিয়ন্ত্রণে না আসায় মেয়াদ বাড়িয়ে আগামী ১ জুলাই পর্যন্ত করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।