গাজীপুরে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ
গাজীপুর শহরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের জয়দেবপুর রেল ক্রসিংয়ের উত্তর পাস থেকে আনুমানিক ৭০ বছর বয়সী ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, বিকেল ৩টার দিকে স্থানীয়রা জয়দেবপুর রেলগেইটের উত্তর পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
