২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ডোবায় পড়ে জমজ ভাই-বোনের মৃত্যু

শরিয়তপুরের ভেদরগঞ্জে বাড়ির পাশের ডোবায় পড়ে জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2021, 04:54 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

উপজেলার সখিপুর থানার তারাবুনিয়া গ্রামে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

মৃত লামিয়া (৬) ও মাসুদ (৬) বালারহাট তারাবুনিয়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে-মেয়ে। 

এই দুই শিশুর মামা নুর হোসেন রাঢ়ী জানান, সকালে নাস্তা খেয়ে ভাই-বোন বাড়ির উঠানে খেলতে যায়। বাড়ির অন্যরা কাজে ব্যস্ত থাকার ফাঁকে সকলের অজান্তে তারা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়।

“পরে তাদের খোঁজখুঁজি শুরু হলে এক পর্যায়ে ডোবায় তাদের পাওয়া যায়। উদ্ধার করে তাদের দ্রুত মেঘনা নদীর ওপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাই।” 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে নুর হোসেন জানান।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বেনজির আহেমদ বলেন, “এই দুই শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গিয়েছে। আমার সব পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেছি।”