২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘বিকেল থেকেই দোকান-পাটসহ চলাচল বন্ধ’

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় চলশান বিধিনিষেধ আরও কড়া করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2021, 06:25 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বিধি-নিষেধ আরও কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৫টা থেকে সব দোকান-পাট এবং মানুষের চলাচল বন্ধ রাখার নির্দ্শেনা দেওয়া হয়েছে।

এ সভা থেকে বেরিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের এ কথা জানান।

মেয়র লিটন বলেন, সোমবার থেকে বিকেল ৫টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত সব দোকান-পাট ও বিপনীবিতান বন্ধ থাকবে। একই সঙ্গে লোকজনের চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও লোকজনকে স্বাস্থ্যবিধি মানাতে প্রচার প্রচারণা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, মানুষের জীবন-জীবিকাও দেখতে হবে। এ সময় সব বন্ধ করে দিলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়বে। বিশেষ করে আমচাষিদের ব্যাপক ক্ষতি হবে।

তবে রাজশাহীর করোনাপরিস্থিতি আরও ৩ থেকে ৫ দিন দেখা হবে। যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান লিটন।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রাজমাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।