রংপুরে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
রংপুর শহরের এক ডাস্টবিন থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টায় শহরের কেরানীপাড়ার কেরামতিয়া মসজিদের সামনের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, আনুমানিক দুই দিন বয়সী শিশুটি মেয়ে। শিশুটির ঠোঁট কাটা রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকের কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেছে।
“শিশুটিকে কে বা কারা ফেলে রেখে গেছে তার সন্ধান নেওয়া হচ্ছে। এখনও কোনো ঠিকানা আমরা পায়নি।”
এ বিষয়ে তদান্ত শুরু করেছে পুলিশ বলে জানান তিনি।
