২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

টঙ্গী থেকে মেট্রোরেল প্রকল্পের চুরি হওয়া মালপত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 07:12 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

সোমবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আগের দিন ওই মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, গাজীপুর মেট্টো পলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এলাকার কামারপাড়াস্থ বিশ্ব ইস্তেমা গেইট সংলগ্ন রাস্তার পাশে রাখা মেট্রোরেল প্রকল্পের কাজে ব্যবহৃত ব্যারিয়ার বোর্ড চুরি করে নেয় একটি চক্র।

এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পের আবেদনের প্রেক্ষিতে রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়।

দিনভর অভিযান চালিয়ে চারটি ব্যারিয়ার বোর্ড উদ্ধার করা হয়েছে এবং চোরাই কাজে ব্যবহৃত তিনটি পিকআপ জব্দ করা হয়। এছাড়া চুরির সাথে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলেন তিনি।

ওসি শাহ আলম বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।