জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষক প্রশিক্ষণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে।
রোববার ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজুল করিম জানান।
শিক্ষার মানোন্নয়নে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচ এই প্রশিক্ষণ নিচ্ছেন।
