ফরিদপুরে করোনাভাইরাসে আরও ২ মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এ নিয়ে করোনাভাইরাসে ১৮০ জন মারা গেছে।
তিনি বলেন, করোনাভাইরাসের টেস্ট অনুযায়ী ফরিদপুরে আক্রান্তের হার ২০.৭৪ শতাংশ ও আক্রান্তদের মৃত্যুর হার শতকরা ১.৭২ শতাংশ। আর সুস্থতার হার শতকরা ৯৬.৩২ শতাংশ।
এদিকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রথম থেকে জনগণকে সচেতন করতে জেলাজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান।
তিনি বলেন, “আমাদের সতর্ক হতে হবে। পাশ্ববর্তী দেশে ব্ল্যাক ফাঙ্গাসের মতো মারাত্মক রোগ দেখা দিয়েছে। সুতরাং আমাদের সকলকেই অরো বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
