হাতিয়ায় সৎ মেয়েকে ‘কুপিয়ে’ হত্যার অভিযোগ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সৎ মায়ের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ‘কুপিয়ে ও পিটিয়ে’ হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রামে বাড়ির পাশে একটি ডোবায় মেয়েটির মরদেহ পাওয়া যায়।
নিহত ১২ বছর বয়সী এই মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
এই ঘটনায় নিহত শিশুর সৎ মাকে পুলিশ আটক করেছে।
“খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় মেয়েটির মরদেহ পাওয়া যায়। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
