রোজিনার জামিন পেছানোয় কাশিমপুর কারাগারের সামনে প্রতিবাদ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন পেছানোয় গাজীপুরে কাশিমপুর কারাগারের বাইরে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার কাশিমপুর কারা কমপ্লেকের প্রধান ফটকের বাইরে দিনভর অপেক্ষমান সাংবাদিকরা এ প্রতিবাদে অংশ নেন।
সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর গত সোমবার ‘রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার’ অভিযোগ আনা হয় রোজিনা ইসলামের বিরুদ্ধে। রাতেই তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
তবে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনাটি দেশ-বিদেশের গণমাধ্যমে স্থান পাওয়া ছাড়াও জাতিসংঘ নজর রাখছে বলে জানানো হয়েছে।
তবে রোজিনা ইসলামের বৃহস্পতিবার জামিন হচ্ছে না খবর পেয়ে অপেক্ষমান সাংবাদিকরা এ প্রতিবাদ সমাবেশ করেন বলেন তিনি।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার বলেন, রোজিনা ইসলামের জামিনে ‘কালক্ষেপণ করা হচ্ছে’। তার দ্রুত মুক্তি দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলেও জামিন না হওয়ায় তিনিসহ কয়েকজন সাংবাদিক পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে কারাফটকে অবস্থান করছেন বলে জানান তিনি।
তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কারা কর্তৃপক্ষের কেউ তাদের কাছে আসেননি বলেন তিনি।
