২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুরে সড়কে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের সঙ্গে চালকের নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিন আরোহীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2021, 10:46 AM

Updated : 07 Apr 2022, 11:07 PM

বুধবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাতদের পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাইক্রোবাস চালক আব্দুল হাই বাবু জানান, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা মারে। এতে মাইক্রোবাস র চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়।