২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভিক্ষাবৃত্তি বন্ধে চালু হল সেই কারখানা

গোপালগঞ্জে ভিক্ষাবৃত্তির অবসানের লক্ষ্যে একটি প্যাকেজিং কারখানা চালু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2021, 11:13 PM

Updated : 10 Oct 2022, 05:56 PM

শনিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফ্যাক্টরিটির উদ্বোধন করেন।

এ সময় ভিক্ষাবৃত্তি ছেড়ে এ কারখানায় কর্মী হওয়া ৪৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।

শাহিদা সুলতানা বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে উন্নয়নের মূলস্রোতে সামিল করতে হবে। মুজিববর্ষে ৪৩ জন ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করেছি আমরা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মুজিববর্ষ উপলক্ষে এ উদ্যোগ নেন তারা।

“চৌরখুলী গ্রামের ৪৩ নারী-পুরুষ ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত। বিভিন্ন  উদ্যোগ নিয়েও তাদেরকে এ পেশা থেকে নিবৃত্ত করা যায়নি। তাই তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সরকারি ৭ লাখ টাকা ব্যয়ে প্যাকেজিং ফ্যাক্টরি নির্মাণ করেছি।”

চৌরখুলী গ্রামে ‘অবলম্বন’ নামের এ কারখানার নির্মাণ গত ডিসেম্বরে শুরু হয়। মাটি ভরাট, ভবন নির্মাণসহ সব কাজ শেষ হয় গত ২৫ এপ্রিল।

চৌরখুলী গ্রামের আকমানি বেগম, মমতাজ বেগম, ঝর্না বেগম জানান, তিন হাজার টাকা বেতন এবং লভ্যাংশ দিয়ে সংসার চালাতে তাদের প্রথম দিকে একটু কষ্ট হবে।

তবে পরে আয় বাড়বে আশা করছেন তারা।