২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ দোকান

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাজারে আগুন লেগে দশটি দোকান পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2021, 02:32 PM

Updated : 02 Aug 2022, 05:38 PM

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান।

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

এলাকাবাসী জানায়, বাজারের একটি দোকানে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন ধরে যায়। দ্রুতেই তা আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।”

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।