২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কে বাঘের আক্রমণে কর্মচারী আহত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের আক্রমণে সাফারি পার্কের এক কর্মচারী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 02:51 PM

Updated : 02 Aug 2022, 05:32 PM

আহত মজুন মিয়া স্থানীয় বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি সাফারি পার্কের হাসপাতালে গেইটম্যান।

তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান।

তিনি বলেন, “কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। রোববার সকাল ৮টার দিকে একটি মাদি এবং একটি পুরুষ বাঘ একত্রে বাঘ এনক্লোজারের ভেতরে বিচরণ করছিল। এক পর্যায়ে পুরুষ বাঘটি বাইরে বেরিয়ে যায়।

“এ সময় গেইটম্যান মজনু বাঘের সামনে পড়ে গেলে সে থাবা দেয়। পরে পার্কের অন্যান্য কর্মচারীরা মিলে মজনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

আলহেরা হাসপাতালের চিকিৎসক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের আক্রমণে মজনু মিয়ার শরীরে ক্ষত তৈরি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।