২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সাংবাদিক জামাল হত্যার বিচার দাবি

পার্বত্য জেলা রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2021, 06:39 PM

Updated : 10 Oct 2022, 05:49 PM

শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামাল হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটি প্রেসক্লাব মানববন্ধন আয়োজন করে।

রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, এ ক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক জামালের ছোটবোন ফাতেমা জান্নাত মুমু।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও সাংবাদিক হত্যা-নির্যাতনকারীদের বিচারের আওতায় না আনার কারণে সাংবাদিকরা বিভিন্ন সময়ে হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে।

২০০৭ সালের ৫ মার্চ নিখোঁজ হন রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দিন। পরদিন রাঙ্গামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার বন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।