২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চুরমার

বগুড়ায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়ে গ্রাণে বেঁচেছেন চালক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2021, 01:45 PM

Updated : 10 Oct 2022, 05:41 PM

সোমবার সকাল ৭টার দিকে শহরে নারুলী এলাকার চার রাস্তা মোড়ের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রোস্তম আলী বলেন, “বোনারপাড়াগামী ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিলেও ট্রাকের চালক ট্রাক নিয়ে রেল লাইনের ওপরে উঠে যান।

“এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাক চালক লাফিয়ে পড়ায় তিনি প্রাণে বেঁচে যান।”

পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন বলে রোস্তম আলী জানান।