২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 05:27 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৮) ও তার ছেলে শাহাদত হোসেন (২০)। তাদের বাড়ি নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ধানসুড়া-আড্ডা- আঞ্চলিক সড়কের রামকুড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “একটি ট্রাক ধানসুড়া বাজারের দিক থেকে নিয়ামতপুরের দিকে যাচ্ছিল। পথে একটি মোটর সাইকেল রামকুড়ার দিক থেকে এসে ধানসুড়ার রাস্তায় ওঠার সময় ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলের তিনি আরোহী রাস্তায় ছিটকে পড়ে এবং আবুল কালাম ঘটনাস্থলেই মারা যায়।

“পরে আহত দুইজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত মারা যান।”

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার এবং চালক ও তার সহযোগীসহ ট্রাকটি আটক করে বলে ওসি জানান।