কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
কারাগার ২-এর জেলার মো. আবু সায়েম জানান, রোববার সন্ধ্যায় আনোয়ার হোসেন (৫০) নামে এই হাজতির মৃত্যু হয়।
আনোয়ার গাজীপুরের কাপাসিয়া উপজেলার জায়গীর এলাকার শামসুদ্দীনের ছেলে। বিদ্যুৎ আইনের এক মামলায় গত ২০ নভেম্বর তাকে এই কারাগারে পাঠানো হয়।
জেলার সায়েম বলেন, রোববার বিকালে ঠাৎ বুকে ব্যথার কথা বলেন আনোয়ার। তাকে প্রথমে কারা হাসপাতালে, পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জেলার বলেন, আনোয়ারের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা ছিল। সেই মামলা গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে তাকে গত ২০ নভেম্বর এ কারাগারে পাঠানো হয়।
