নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরে পরিত্যক্ত একটি বাড়ি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে গলাচিপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মোস্তফা হাওলাদার (৪৮) নামের এই ব্যক্তি কুমিল্লা জেলার বড়ুরার প্রয়াত হাসমত আলীর ছেলে। তিনি গভীর নলকূপ স্থাপনের ঠিকাদারি কাজ করতেন। শহরের খানপুর সরদার পাড়া এলাকায় বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
