২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে নাসিমের ছেলে শাকিল বিজয়ী

সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 12:04 AM

Updated : 08 Apr 2022, 01:37 AM

বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, শাকিল এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট।  

আসনটিতে মোট তিন লাখ ৬৮ হাজার ৭৬৪ ভোটার রয়েছেন জানিয়ে তিনি বলেন, তার মধ্যে এক লাখ ৮৮ হাজার ৭৯৩ জন ভোট দিয়েছেন।

চলতি বছর ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান।