ধর্ষণ: কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ইয়াছিন মোল্লা (২৫) ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ইছাহাক মোল্লার ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল গেটের সামনে থেকে অপহরণ করে ইয়াছিন ও তার সহযোগীরা।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অপহরণের অভিযোগে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন। তদন্ত শেষে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, রায় ঘোষণার সময় আসামি ইয়াসিন মোল্লা পলাতক ছিলেন।
