২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2020, 09:14 PM

Updated : 18 Aug 2022, 03:58 PM

মঙ্গলবার বিকাল ৫টার দিকে জলঢাকা-ডিমলা সড়কের ঝুনাগাচাপানী ইউনিয়নের সোনাখুলি স্লুইস গেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার উপেন চন্দ্রের ছেলে রিংকু চন্দ্র (২১), নিতাই চন্দ্র রায়ের ছেলে দীপ্ত চন্দ্র রায় (২১) এবং দিনাজপুরের ফুলবাড়ির প্রসেনজিৎ রায় (২৫)।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে ওই তিন যুবক সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারাজ এলাকায় যাচ্ছিলেন।

“পথে জলঢাকা উপজেলার সীমানা পেরিয়ে ডিমলা উপজেলার সোনাখুলি স্লুইস গেট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কায় দেয়।”

স্থানীয়রা তিন আরোহীকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করেন।

ফজলুর রহমান জানান, ওই তিন যুবকের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু তৈয়ব বলেন, হাসপাতালের নেওয়ার আগেই ওই তিন যুবককে মৃত্যু হয়েছে।