গাজীপুরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার টেংরা বাজার এলাকায় সোমবার বিকাল পৌনে ৪টার দিকে রানার ফুটওয়্যার নামে একটি কারখানায় এই আগুন লাগে বলে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুনে বর্জ্য ও নেমিনেটিং মেশিনসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।”
তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বলতে পারেননি।
