২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত

গাজীপুরের শ্রীপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 01:30 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান।

নিহত শাওন (১৫) শ্রীপুরের টেংরা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

এসআই বলেন, বরমী থেকে বালুবোঝাই মাওনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী দুই কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

এ ঘটনায় আহত রিফাত (১৫) নামে আরেক কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান জাহাঙ্গীর।