রূপপুর বালিশকাণ্ডের সেই ঠিকাদারের জামিন
পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের আলোচিত বালিশকাণ্ডের ঠিকাদারকে জামিন দিয়েছে আদালত।
পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালত এ জামিন আবেদন গত বৃহস্পতিবার সকালে মঞ্জুর করে। তবে এ জামিনের খবর সেইদিন স্থানীয় সাংবাদিকরা জানতে পারেননি।
জামিন পাওয়া শাহাদত হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী।
শাহাদতের জামিনের বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার হাতে জামিনের কাগজপত্র এখনো আসেনি।
রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার শাহাদত হোসেন
তবে মামলাটির এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, “মামলার দিনগুলিতে আমাদের দুদকের আইনজীবীরা উপস্থিত থাকেন।”
গত বৃহস্পতিবার পাবনা জেলা ও দায়রা জজ মকবুল আহসানের আদালতে জামিন আবেদন করলে বিচারক নথি যাচাই-বাছাই শেষে তার জামিন মন্জুর করা হয়। এ সময় দুদকের আইনজীবী হিসেবে ওবাইদুল হক ও আব্দুজ জাহিদ রানা এবং বাদী পক্ষে আইনজীবী হিসেবে সনৎ কুমার সরকার ও সাহাবুদ্দিন সবুজ উপস্থিত ছিলেন বলে দুদক সূত্র জানিয়েছে।
রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার শাহাদত হোসেন
পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের ভবন
মামলার পরপরই ১৩ আসামিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
শাহাদতের জামিনের সময় আদালতে উপস্থিত থাকা দুদকের আইনজীবী ওবাইদুল হক বলেন, “আদালতের জামিন মঞ্জুর হওয়ার পরপরই আমরা সাটিফাইড কপির জন্যে আবেদন করেছি। কপি পেলে আমরা দুদক ঢাকা কার্যালয়ে পাঠিয়ে দেব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই আমরা ফলো [অনুসরণ] করব।
পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের ভবন
এই জামিনের পর যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শফিকুর রহমান বলেন, এটা নিয়ম যে—উচ্চ আদালত কারো জামিন আবেদন না মঞ্জুর করলে নিম্ন আদালত তা মঞ্জুর করতে পারে না।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আইন-আদালত বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ বিশ্বাস।]
