২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিলের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2020, 04:49 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, রোববার সকাল ৯টার দিকে কালেরপাড়া ইউনিয়নের হেটনগরে রাইফা খাতুন (৮) নামে এই শিশুর মৃত্যু হয়।

রাইফা উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার খোকন ফকিরের মেয়ে।

ওসি  বলেন, হেটনগরে রাইফা তার মামাবাড়ি বেড়াতে এসেছিল। সকালে সমবয়সী মামাতো বোন তামান্নার আক্তার ও অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের বিলে গোসল করতে যায়। একপর্যায়ে সে ডুবে যায়। খোঁজাখুজির পর তার লাশ দেখতে পায় স্থানীয়রা।