২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: টাঙ্গুয়ার হাওরে রাত্রিযাপন নিষিদ্ধ

করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছে প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 05:12 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

সোমবার সকাল থে‌কে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এই বিষয়ে জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে মার্চ মা‌সের শেষ দিক থে‌কে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটক প্রবেম নিষিদ্ধ করা হয়। কোরবানির ঈ‌দের প‌রে পর্যটন স্পটগু‌লো সী‌মিত পরিসরে খুলে দেওয়া হয়।

“কিন্তু গত ক‌য়েক দিন ধ‌রে পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়া ও স্বাস্থ্য‌বি‌ধি না মে‌নে হাওরে রাত্রিযাপন ক‌ররায় ক‌রোনাভাইরাস সংক্রমণ বৃ‌দ্ধির আশঙ্কা বেড়ে যায়।

“এ কার‌ণে ‌সোমবার টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) ও আশপা‌শের এলাকায় রাত্রিযাপন নি‌ষিদ্ধ ক‌রে উপ‌জেলা প্রশাসন।”

ইউএনও আরও বলেন, নিলাদ্রি লেকসহ উপজেলার সকল পর্যটন স্থানগুলোতে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকরা উপজেলা প্রশাসনকে জানিয়ে আসলে দিনের বেলায় স্বাস্থ্যবিধি মেনে তাদের সহযোগিতা করা হবে। আর রাতে পর্যটন স্পটগুলোতে যাতে কেউ অবস্থান না করতে পারে সেজন্য পুলিশ টহল অব্যাহত থাকবে।