২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হাতিয়ায় গম বোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ১৩ ক্রু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গম বোঝাই একটি জাহাজ সাগরে ডুবে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2020, 11:33 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

শনিবার সন্ধ্যার দিকে ভাসান চরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগারের মোহনায় স্রোতের তোড়ে জাহাজটির তলা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় কোস্টগার্ড।

এর আগে সকালে চিনি নিয়ে নারায়গঞ্জগামী একটি জাহাজ ডুবে যায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট বিশ্বজিত জানান, শনিবার গম নিয়ে এমবি আক্তার বানু -২ নামে একটি জাহাজ চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

ভাসানচরের কাছে চিনিবোঝাই জাহাজ ডুবি  

“সন্ধ্যার দিকে হাতিয়ার ভাসান চরের কাছে আলতাফ বয়া এলাকায় তীব্র স্রোতে জাহাজের তলা ফেটে ডুবে যায়।

“এ সময় জাহাজটিতে থাকা ১৩ জন ক্রুর সবাই নিখোঁজ হয়।”

খবর পেয়ে কোস্টকার্ডের টহল দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।

এর আগে সকালে এমবি সিটি ১৪ নামে চট্টগ্রাম থেকে নারায়গঞ্জগামী একটি জাহাজ হাতিয়ার ঠেঙ্গার চরের কাছে তলা ফেটে ডুবে যায়। সেই জাহাজের সব ক্রু জীবিত উদ্ধার হয়েছে।