২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ঝিনাইদহে আরও একজনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2020, 02:29 PM

Updated : 08 Apr 2022, 01:12 AM

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান বলে জেলার সিভিল সার্জন দপ্তরের করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান।

তিনি বলেন, ঝিনাইদহে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৩ জনের মৃত্যু হল। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৩০৩ জন।

ঝিনাইদহে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে।

জেলার সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাটবাজারে আগের মত ভিড় করছে। এমনকি মাস্কও ব্যবহার করছে না। এতে সংক্রমণ বাড়ছে।