কোভিড-১৯: গোপালগঞ্জে ১৭ জন শনাক্ত, জেলায় ৫২১
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা মোট ৫২১ জনে দাঁড়াল বলে বুধবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৮ জন, মুকসুদপুরে ৪ জন, কোটালীপাড়ায় ১ জন ও টুঙ্গিপাড়ায় ৪ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন । গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।
এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৫৩৯ টি নমূনা পরীক্ষা করা হয়েছে।আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৪৬ জন রয়েছেন বলে নিয়াজ জানান।
