২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 05:21 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

শিক্ষক ইউনুস আলীর (৫০) বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর থানায় ১৫ বছরের ওই কিশোরী দাদি মামলা করেন বলে জানিয়েছেন ওসি খান মো. শাহরিয়ার।

কিশোরীর অভিযোগ, আট-নয় মাস আগে এক দুপুর বাড়িতে কেউ না থাকায় ইউনুস তাকে ধর্ষণ করেন। বাধা দিলে তিনি ভয়ভীতি দেখান। ধর্ষণের কথা কাউকে না জানাতে ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথও করান। এরপর একাধিকবার তিনি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনা টের পেয়ে ইউনুসের স্ত্রী ওই কিশোরীকে সম্প্রতি তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এরপর কিশোরী তার পরিবারের সদস্যদের ঘটনা জানায়।

ওসি শাহরিয়ার বলেন, ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষক ইউনুস আলীর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।