২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুকুর থেকে এক অজ্ঞাতের বিবস্ত্র লাশ উদ্ধার

গাইবান্ধায় এক পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় একজনের দিগম্বর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 09:57 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমী বাজার এলাকার এক পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আনুমানিক ৪-৪৫ বছর বয়সী এ লাশের পরনে শুধুমাত্র কয়েক রঙা সোয়েটার ছিল।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, দুপুরে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে খবর দেয়।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না জানিয়ে তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।