২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; এছাড়া এ ঘটনায় এক কিশোর আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 04:32 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

নিহত মো. আরিফুজ্জামান মিয়া (৩৩) সদর উপজেলার পশ্চিম বাটিকমারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আরিফুজ্জান গাইবান্ধা থেকে মোটরসাইকেলে করে পিয়াস (১৭) নামে এক কিশোরকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয়। ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফুজ্জামান।

এ ঘটনায় পিয়াস আহত হয়। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আব্দুল কাদের।