২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: যশোরের এমপি রণজিৎ আক্রান্ত

যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 09:57 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে পরীক্ষার ফল পাওয়ার পর সাংসদের পরিবারকে মৌখিকভাবে জানানো হয়। তার পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

যশোর-৪ আসনে আওয়ামী লীগের এমপি রণজিৎ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশে এ নিয়ে একজন মন্ত্রীসহ মোট সাতজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে সুস্থ হয়েছেন একজন।

পুরনো খবর:

কোভিড ১৯: মন্ত্রী-এমপি ছয়জন আক্রান্ত, সুস্থ ১