শ্রমিক ছাঁটাই: গাজীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুরের একটি গার্মেন্টের শ্রমিকরা।
শহরের সাতাইশ রোড এলাকায় ‘তানাজ ফ্যাশন লিমিটেডের’ শ্রমিকরা সোমবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়; ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
