২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

পাবনা সদর উপজেলায় ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 10:29 AM

Updated : 18 Aug 2022, 03:00 PM

নিহত জুয়েল রানা আকাশ (২০) পাবনা পৌরসভার মণ্ডলপাড়া মহল্লার সুজন মিয়ার ছেলে। পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন তিনি।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, শনিবার সকাল ১০টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন জুয়েল। দুপুরের দিকে পুলিশের কাছে খবর আসে সাধুপাড়া স্লুইচ গেটের পাশের কলাবাগানে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন জুয়েল। পুলিশ তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি নাছিম।