শেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
শেরপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৫ টার দিকে সদর উপজেলার জঙ্গলদি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত রোকেয়া বেগম কাঞ্চন (৩৮) ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী ।
ওসি বলেন, “পারিবারিক কলহের জেরে কাশেম বটি দা দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয। খবর পেয়ে পুলিশ গিয়ে কাশেমকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি উদ্ধার করে।”
লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
