২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর দুই সাংসদসহ ডিসি এসপি সিভিল সার্জনের নমুনা সংগ্রহ

কোভিড-১৯ আক্রান্ত নওগাঁর সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসা দুই সাংসদসহ এক আওয়ামী লীগ নেতা, জেলা প্রশাসক, এসপি ও সিভিল সর্জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 05:05 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

এরা হলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ সলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আ ম আখতারুজ্জামান।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ ওই ছয়জনের নমুনা সংগ্রহ করে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এছাড়া শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আসায় তার নিবাচর্নী এলাকা ধামইরহাট পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই মেয়র ও দুই ইউএনওসহ গত তিনদিনে ৫১ জনের নমুনা সংগ্রহ  করা হয়েছে। এছাড়া এ  দুই উপজেলার ৭০ জনকে  হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে জানান মুনজুর।

জেলায় একজন সাংসদসহ  এ নিয়ে ১৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

পুরনো খবর:

নওগাঁর দুই সাংসদসহ ডিসি এসপি সিভিল সার্জন কোয়ারেন্টিনে