২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দুই এসআইসহ ৫ করোনাভাইরাস রোগী সুস্থ

শেরপুরে করোনাভা্‌ইরাস আক্রান্ত দুই এসআইসহ আরও পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 07:19 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

রোববার ওই পাঁচজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান।

এরা হলেন ঝিনাইগাতী থানার দুই এসআই তোফায়েল আহমেদ ও সাইদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার হারুনুর রশীদ, ঝিনাইগাতী সাড়ি কালিনগরের পিকআপ চালক শফিকুল ইসলাম ও প্রতাবনগর গ্রামের ৭০ বছরের রহিমা।

সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান, জেলার মোট ৩০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে ওই পাঁচজনসহ মোট ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। বাকি ১৭ জনের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে; ১৪ জনকে শেরপুরে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন ওই করোনা রোগীদের অবস্থা ভালোর দিকে বলে সিভিল সার্জন জানান।