২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মৃত্যুর পর বৃদ্ধের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মৃত্যুর পর এক বৃদ্ধের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 12:59 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

রোববার তার প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্যাহ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৭০ বছর বয়সী এই বৃদ্ধ গত ২৭ এপ্রিল পূর্ব ধানুয়া এলাকায় নিজের বাড়িতে মারা যান। তার কোভিড-১৯ উপসর্গ ছিল খবর পেয়ে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়।

এই নিয়ে চাঁদপুরে কোভিড-১৯ আক্রান্ত হওয়া মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন।