নড়াইলে বজ্রপাতে কৃষক নিহত
নড়াইলে বিলে ধান তাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াছিন শিকদার (৩২) নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের ছেলে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, সকালে ইয়াছিনসহ ৫/৬জন কৃষক ঘোড়াখালী মোড়ের পাশে একটি বিলে ধান কাটার জন্য যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ইয়াছিন আহত হন।
“এ সময় ইয়াছিনের সঙ্গে থাকা কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
