বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মী ও একজন অ্যাম্বুল্যান্স চালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্বান্ত নেয় বলে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান।
তিনি বলেন, “সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলায় চারজনের করোনাভাইরাস পজেটিভ আসে। অপর ব্যক্তি (১৮) গাজীপুর ফেরত এক শ্রমিক।স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে হাসপাতালের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।”
ওই সময় পর্যন্ত পাশের একটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে বলে জানান জালাল উদ্দিন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন বলেন, “আক্রান্তরা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালে।”
