২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মজুদকালে ভিজেএফের চাল লুট করল জনতা, ডিলারসহ আটক ৬

‘পাচারের অভিযোগ তুলে’ সিলেটের জকিগঞ্জে স্থানীয়রা ট্রাকভরতি সরকারি চাল আটকে ডিলারসহ ছয় জনকে ধরে পুলিশে দিয়েছে; পরে তারা ওই চাল লুট করে নিয়ে গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 06:00 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ বাজারে এ ঘটনা বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ।

এ সময় স্থানীয়রা ট্রাকের চালগুলো লুট করে নিয়ে গেছে; পরে কিছু চাল পুলিশ উদ্ধার করেছে।

ইউএনও জানান, জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ-এর ডিলার খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান সরকারি ১৬ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল ট্রাকে করে সিলেট থেকে কালিগঞ্জ বাজারে নিয়ে আসেন।

“স্থানীয়দের অভিযোগ চালগুলো ডিলাররা অবৈধভাবে বিক্রির জন্য তাদের দোকানে অনলোড করছিলেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও পায়।” 

ইউএনও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ডিলার খলিলুর রহমান ও আব্দুল মুকিতসহ ছয় জনকে আটক করেছে।      

“এ সময় স্থানীয় লোকজন ট্রাকে থাকা চাল লুণ্ঠন করে নিয়ে যায়। পরে পুলিশ লুণ্টনকৃত চালের মধ্যে ৫০ বস্তা উদ্ধার করেছে।”