গোপালগঞ্জে চিকিৎসক-নার্স আক্রান্ত
গোপালগঞ্জের মুকসদুপুরে চিকিৎসক ও কোটালীপাড়ায় নার্সের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, শুক্রবার রাতে তিনি তাদের পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। কোভিড-১৯ পরীক্ষায় দুইজনেরই পজিটিভি এসেছে।
তারা হলেন মুকসদুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৭ বছর বয়সী চিকিৎসক আর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৭ বছর বয়সী একজন জ্যেষ্ঠ স্টাফ নার্স
সিভিল সার্জন বলেন, এই চিকিৎসক ও নার্স চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হন। নার্সের বাড়ি ও চিকিৎসকের কোয়ার্টার অবরুদ্ধ করা হয়েছে। তারা তাদের বাসায় আছেন।
এ নিয়ে এ জেলায় মোট ৩৯ জনের কোভিড-১৯ শনাক্ত হল জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সাত পুলিশ সদস্যসহ নয়জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গোপালগঞ্জে আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স আর ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন। চিকিৎসক ও নার্স ছাড়া অন্যদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
