চুয়াডাঙ্গা জেলা অবরুদ্ধ ঘোষণা
করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা অবরুদ্ধ থাকবে বলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, “কভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের জন্য চুয়াডাঙ্গা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হল। এ সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক ও মহাসড়ক এবং নৌ-পথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় ঢুকতে বা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া সকল গণপরিবহণ ও জনচলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পরিবহণ ও ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
