২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কুড়িগ্রাম জেলা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 05:48 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

বৃহস্পতিবর বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ জেলা অবরুদ্ধ থকবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান।

এর আগে সকালে ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির’ সভাশেষে জেলা প্রশাসক জেলা এ ঘোষণা দেন।

সভায় জেলার সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের বিজ্ঞপিততে বলা হয়, “অবরুদ্ধ থাকাকালীন জরুরি সেবা ছাড়া জেলায় সকল ধরনের যানবাহন ও জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ থাকবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুড়িগ্রামে এখন পর্যন্ত ঢাকা ফেরত ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন।