২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চুয়াডাঙ্গায় আরও ৬ জন আক্রান্ত

চুয়াডাঙ্গায় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা আটজনে দাঁড়াল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 12:38 PM

Updated : 25 Jul 2022, 07:01 PM

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএফ মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবারের  রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, আলমডাঙ্গার চারজন ও সদর উপজেলার একজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”

এ নিয়ে জেলায় মোট আটজন করোনাভাইরসের রোগী শনাক্ত হল বলে জানান তিনি।