শেরপুরে সরকারি চাল উদ্ধার, নারী ইউপি সদস্য আটক
শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ কেজি সরকারি চালসহ (জিআর) এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক মিনারা বেগম (৩৫) উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ চালগুলো জব্দ করেন। এ সময় ২৭টি খালি বস্তাও উদ্ধার করা হয়।
মিনারা উপজেলার বাতিয়াগাঁও গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী।
“কিন্তু মিনারা এসব চাল বিতরণ না করে ‘আত্মসাতের’ উদ্দেশ্যে বাতিয়াগাঁও তার গ্রামের বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মিনারা বেগমের বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন ও চাল দেওয়ার দাবি জানান। পরে মিনারার বাড়ি থেকে পাঁচ প্যাকেটে ২৫ কেজি চাল ও ২৭টি খালি বস্তা জব্দ এবং তাকে আটক করা হয়।”
এ ঘটনায় মিনারার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও।
তবে অভিযোগ অস্বীকার করে মিনারা বেগম বলেন, তিনি কিছু চাল বিতরণ করেছেন। আর অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন তাকে সামাজিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
